প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:১০ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবিগুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নিতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, আগামী মঙ্গলবার (৬ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টার মধ্যে প্রণালিটি সব দেশের জাহাজ চলাচলের জন্য খুলে দিতে হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প শুধু সময়সীমার কথাই উল্লেখ করেন। পরে ওয়াল স্ট্রিট জার্নালকেকে তিনি বলেন, ইরান যদি এ নির্দেশ না মানে, তাহলে দেশটির বিদ্যুৎ উৎপাদন অবকাঠামোর ওপর হামলা চালানো হতে পারে।
এর আগের দিনও তিনি একই বিষয়ে কড়া হুঁশিয়ারি দেন এবং দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানান।
আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা এই প্রণালিটি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরল গ্যাস পরিবহন হয়, যা একে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান রুটে পরিণত করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরান এই প্রণালিতে অবরোধ দেয়। দেশটির সামরিক বাহিনীর বিশেষ শাখা অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা করে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ চলাচল করলে সেগুলোর ওপর হামলা চালানো হবে। এরপর থেকে একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যার ফলে জ্বালানি সরবরাহে বিঘ্ন ও বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
/ইউএমএইচ