ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঢাকা সফরে এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন (ডনকাস্টার)।বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করা

2026-04-06T10:25:05+00:00
2026-04-06T10:30:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:২৫ এএম  আপডেট: ০৬.০৪.২০২৬ ১০:৩০ এএম
যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। সংগৃহীত ছবি
ঢাকা সফরে এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন (ডনকাস্টার)। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করা মূলত এ সফরের লক্ষ্য। নতুন সরকার গঠনের পর তার এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। 

সোমবার (৬ এপ্রিল) থেকে তার সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। তারা বলছে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফর তাৎপর্যপূর্ণ এবং এতে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বিমান চলাচল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে।

সফরকালে ব্যারোনেস উইন্টারটন বিভিন্ন মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থে প্রবৃদ্ধি অর্জন এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হবে। 

এছাড়া, তিনি বাংলাদেশে কর্মরত যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন।


এই সফরের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর নতুন সুযোগ খুঁজে বের করা। এর অংশ হিসেবে তিনি এমন কিছু রফতানিমুখী প্রতিষ্ঠান পরিদর্শন করবেন, যারা যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিটিসিএস) ব্যবহার করে পণ্য রফতানি করছে। এই স্কিমের মাধ্যমে শুল্কমুক্ত বাজার সুবিধা, সহজ বাণিজ্যিক নীতিমালা এবং রফতানি বৈচিত্র্যকরণে সহায়তা দেওয়া হয়। 

ডিটিসিএস-এর আওতায় বাংলাদেশ সবচেয়ে বড় সুবিধাভোগী দেশ, যা প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য রফতানি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। 

ব্যারোনেস উইন্টারটন আশা প্রকাশ করেছেন যে, এই সফরের মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। একইসঙ্গে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, এই সফর দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে। 

বর্তমানে যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম প্রধান রফতানি বাজার এবং একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার হিসেবে ভূমিকা পালন করছে। 

/ইউএমএইচ


  বিষয়:   যুক্তরাজ্য  বাণিজ্য দূত  ব্যারোনেস উইন্টারটন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: