রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।রোববার (৫ এপ্রিল) স্থানীয় সময় রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলের নর্সি তেল শোধনাগারে

2026-04-06T10:48:34+00:00
2026-04-06T10:48:34+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ভয়াবহ হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:৪৮ এএম   (ভিজিট : ৪৬)
রাশিয়ার নিঝনি নোভগোরোদে অবস্থিত লুকোইল–নিজেগোরোদনেফতেওর্গসিনতেজ তেল শোধনাগারের একটি পেট্রোলিয়াম ক্র্যাকিং টাওয়ারের ফাইল ছবি । ছবি
রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। 

রোববার (৫ এপ্রিল) স্থানীয় সময় রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলের নর্সি তেল শোধনাগারে ড্রোন হামলা চালায় ইউক্রেন। পাশাপাশি বাল্টিক সাগরের প্রিমোরস্ক বন্দরেও হামলা চালানো হয়।

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজাদেঙ্কো বলেন, প্রিমোরস্ক বন্দরের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দরটি রাশিয়ার অন্যতম প্রধান তেল রফতানি কেন্দ্র হিসাবে পরিচিত। ড্রোন হামলার ফলে জ্বালানি ট্যাংকে শার্পনেলের আঘাতে ফাটল ধরে তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।
 
তবে, লেনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ১৯টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে রুশ বাহিনী। প্রথমে পাইপলাইনে ক্ষতির কথা বলা হলেও পরে তা অস্বীকার করে মস্কো। 

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

  
এদিকে, ইউক্রেনীয় ড্রোনের হামলায় আজভ সাগরে গমবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। রোববার রুশ কর্মকর্তা এ খবর জানালেও জাহাজে হামলা হয় শুক্রবার। এতে একজন নিহত ও দুজন নিখোঁজ হয়েছেন।
 
বিশ্লেষকদের মতে, ইউক্রেন এখন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানছে, যাতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব পড়ে এবং মস্কোর অর্থনৈতিক সক্ষমতা দুর্বল হয়।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এই হামলাগুলো আরও কৌশলগত গুরুত্ব পাচ্ছে বলেও মত তাদের। 
  
মধ্যপ্রাচ্য সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন।  

দেশ দুটি নিরাপত্তা সহযোগিতা বাড়ানো এবং সামরিক অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা জোরদারে ইউক্রেন তার কৃষিপণ্য সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছে।


/ইউএমএইচ



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: