সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্তে ইসির সভা আজ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদিসহ আরও কয়েকটি ইস্যুতে সভা ডেকেছে।সোমবার (৬ এপ্রিল)

2026-04-06T12:33:14+00:00
2026-04-06T12:37:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্তে ইসির সভা আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:৩৩ পিএম  আপডেট: ০৬.০৪.২০২৬ ১২:৩৭ পিএম
নির্বাচন ভবন। সংগৃহীত ছবি
নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদিসহ আরও কয়েকটি ইস্যুতে সভা ডেকেছে।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে ১১তম কমিশনের সভা। 

জানা গেছে, সভায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত হতে পারে।


এবারের কমিশন সভায় মোট পাঁচটি মূল আলোচ্যসূচি ছিল। এগুলো হলো— ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন এবং সংশ্লিষ্ট বিষয়; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনিসামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটানিং অফিসারদের নির্দেশনা প্রদানের বিষয়ে অবহিতকরণ; আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি আসনের বিষয়ে অবহিতকরণ; নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা এবং নির্বাচন পরবর্তী নির্বাচনি দরখাস্ত বিষয়ে কমিশনকে তথ্য প্রদান; এবং নির্বাচনি দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ সম্পর্কিত পূর্বে প্রণীত নীতিমালা বিষয়ে কমিশনকে অবহিতকরণ। এছাড়াও বিবিধ বিষয়গুলোর ওপরও আলোচনা হবে।

আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১২ ফেব্রুয়ারি এবং ফলাফল গেজেট আকারে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে, তাই ৯০ দিনের মধ্যে, অর্থাৎ ১৪ মে-র মধ্যে এই নির্বাচন শেষ করতে হবে। তবে কমিশন আগেভাগেই এপ্রিল মাসে এই প্রক্রিয়া সম্পন্ন করার আগ্রহ প্রকাশ করেছে।


/ইউএমএইচ






  বিষয়:   সংরক্ষিত নারী আসন  নির্বাচন  তফসিল  ইসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: