অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের নতুন সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্ট প্রশাসন

2026-04-06T13:02:51+00:00
2026-04-06T13:02:51+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের নতুন সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:০২ পিএম 
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি
দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে প্রকাশ করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এই বিজ্ঞপ্তি জারি করেছেন।


নতুন সময়সূচি অনুযায়ী, সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত কোর্ট চলবে। আদালত সংশ্লিষ্ট অফিসসমূহ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

দুপুর ১টা থেকে ১:৩০ পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিজ্ঞপ্তি কার্যকর থাকবে। সাপ্তাহিক ছুটি পূর্বের মতো শুক্র ও শনিবার থাকছে, এ কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


/ইউএমএইচ




  বিষয়:   আদালত  ট্রাইব্যুনাল  সময়সূচি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: