লেবাননে রাতভর ইসরায়েলি হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ জানিয়েছে, লেবাননে ইসরায়েলের রাতভর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু মানুষ।সোমবার

2026-04-06T13:44:38+00:00
2026-04-06T13:52:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সিএনএন
লেবাননে রাতভর ইসরায়েলি হামলা, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:৪৪ পিএম  আপডেট: ০৬.০৪.২০২৬ ১:৫২ পিএম
বেইরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলার স্থল থেকে ধোঁয়া উড়ছে। ছবি : এএফপি
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ জানিয়েছে, লেবাননে ইসরায়েলের রাতভর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু মানুষ। 

সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ বৈরুতের জনাহ এলাকায় হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরসহ ৫ জন নিহত হন।  

শহরের উত্তর-পূর্বে আইন সাদে এলাকায় আরেকটি হামলায় প্রাণ হারান ৩ জন। একইসঙ্গে বৈরুতের দক্ষিণে টৌল এলাকায় বিমান হামলায় এক দম্পতি নিহত হয়েছেন, আহত হয়েছে তাদের ৯ ও ১৫ বছর বয়সী দুই সন্তান। 

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, লেবাননে বেসামরিক স্থাপনার আড়ালে থাকা রকেট লঞ্চার ও অস্ত্র গুদাম লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে। মার্চের শুরু থেকেই ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামলা ও স্থল অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬১ জনে।


অন্যদিকে, পাল্টা রকেট হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। তাদের দাবি, রোববার দুই ডজনের বেশি এবং সোমবার অন্তত ৪টি হামলা চালানো হয়। 
এদিকে, গত শুক্রবার পর্যন্ত লেবাননের ৮০টিরও বেশি শহর ও গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়েছে। 

এছাড়া দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোট জনসংখ্যার ১৫ শতাংশেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এমন পরিস্থিতির মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে রোববার ইসরায়েলের ১৮ জন কট্টর ডানপন্থী আইনপ্রণেতা, যাদের মধ্যে ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্যও রয়েছেন—সীমান্তবর্তী লেবাননের গ্রামগুলো ধ্বংস এবং সেখানকার বাসিন্দাদের উচ্ছেদের পরিকল্পনা আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন। 


/ইউএমএইচ


  বিষয়:   লেবানন  ইসরায়েল  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: