ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ ফের রিমান্ডে

আদালত প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ফের ৩

2026-04-06T16:29:06+00:00
2026-04-06T16:29:06+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ ফের রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:২৯ পিএম 
আদালত প্রাঙ্গণে শেখ মামুন খালেদ। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ এপ্রিল) ছয় দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ফের চার দিনের রিমান্ডের আবেদন করেন। 

এসময় রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন মহানগর পিপি ওমর ফারুক ফারুকী। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। 

আদালতে আসামি নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য প্রদান করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আজাদ জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন। 


এর আগে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ২৫ মার্চ রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এজাহারভুক্ত আসামিসহ বিপুলসংখ্যক সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। হামলার সময় বিভিন্ন দিক থেকে গুলি ছোড়া হলে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরবর্তীতে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় মিরপুর থানায় হত্যা মামলা করা হয়।

এফআর
  বিষয়:   ডিজিএফআই  সাবেক  ডিজি  শেখ মামুন খালেদ  ফের  রিমান্ড 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: