সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে মো. লিটন (৩১) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

2026-04-06T18:08:18+00:00
2026-04-06T18:08:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ১৬)
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে মো. লিটন (৩১) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৬ এপ্রিল) দুপুরে নিহতের স্ত্রী বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা করেন।

এর আগে, গতকাল রোববার রাত ৯টায় সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত লিটন রংপুর জেলার মৃত জাহিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদি মারাবাড়ী শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন।  

জানা গেছে, নিহত লিটন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পুরাতন গাড়ির দোকানের চাকরি করত। সম্প্রতি স্থানীয় ডন রাসেল (৪০), সাকিব (২৩), ইমরান (২৩), সাত ভাই জসিম (৩৫), ওয়াসিম (৪২), ওসমান (৩২) ও কাঠগুন্ডা জসিম (৪২) নামে কয়েকজনের সাথে লিটনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রতনপুর এলাকায় সামনে তাদের সাথে লিটনের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা, লোহার রড, ধারালো দা, চাপাতি ও রামদা দিয়ে লিটনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। 


এ সময় লিটনের ডাক-চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় স্বজনরা গুরুতর আহত অবস্থায় লিটনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।

নিহত লিটনের স্ত্রী মাফিয়া আক্তার মাহি জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা নেয়া হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এফআর


  বিষয়:   নারায়ণগঞ্জ  সোনারগাঁ  যুবক  কুপিয়ে  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: