ইরানের পরমাণু কেন্দ্রে হামলার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (বিএনপিপি) সন্নিকটে চলমান সামরিক তৎপরতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।সংস্থাটি

2026-04-06T19:04:39+00:00
2026-04-06T19:04:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের পরমাণু কেন্দ্রে হামলার শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:০৪ পিএম 
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি : সময়ের আলো
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (বিএনপিপি) সন্নিকটে চলমান সামরিক তৎপরতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। 

সংস্থাটি হুশিয়ারি দিয়ে বলেছে, এই বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে ক্রমাগত হামলা চললে একটি ‘ভয়াবহ তেজস্ক্রিয় দুর্ঘটনা’ ঘটতে পারে, যার প্রভাব ইরানের সীমান্ত ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। খবর সিএনএনের

আইএইএ-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক বিবৃতিতে জানান, গত রোববার বুশেহর বিদ্যুৎ কেন্দ্রের অত্যন্ত কাছে একটি প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র বা গোলা) আঘাত হেনেছে। স্বাধীন বিশ্লেষণের বরাতে সংস্থাটি নিশ্চিত করেছে, একটি আঘাত বিদ্যুৎ কেন্দ্রের মূল সীমানা থেকে মাত্র ৭৫ মিটারের মধ্যে পড়েছে। যুদ্ধের শুরু থেকে এ নিয়ে চতুর্থবারের মতো এই স্পর্শকাতর স্থাপনাটি লক্ষ্যবস্তু হওয়ার খবর পাওয়া গেল।

গ্রোসি সতর্ক করে বলেন, বুশেহর একটি সচল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেখানে বিপুল পরিমাণ পারমাণবিক জ্বালানি মজুত রয়েছে। এর কাছাকাছি সামরিক কর্মকাণ্ড অব্যাহত থাকলে বড় ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনা ঘটতে পারে, যা মানুষ এবং পরিবেশের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। 


যদিও সংস্থাটি নিশ্চিত করেছে, সর্বশেষ এই হামলায় বিদ্যুৎ কেন্দ্রের মূল কাঠামোর কোনো ক্ষতি হয়নি এবং তেজস্ক্রিয়তার মাত্রা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

ইরানি সংবাদ সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, রোববারের ওই হামলায় কেন্দ্রের নিরাপত্তা সংশ্লিষ্ট একজন কর্মী নিহত হয়েছেন এবং শকওয়েভের কারণে একটি সহায়ক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোও আতঙ্কিত হয়ে পড়েছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুশিয়ারি দিয়ে বলেছেন, কোনো তেজস্ক্রিয় দুর্ঘটনা ঘটলে তার মাসুল কেবল তেহরান নয়, উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোকেও দিতে হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ইরান  পরমাণু  হামলা  শঙ্কা  তেজস্ক্রিয়  আইএইএ  যুক্তরাষ্ট্র  বুশেহর  পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: