মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলিতে’ ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান ইরান-মার্কিন যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে এক চাঞ্চল্যকর দাবি করেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।তাদের দাবি, সোমবার

2026-04-06T19:55:25+00:00
2026-04-06T19:55:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলিতে’ ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:৫৫ পিএম 
মার্কিন যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
চলমান ইরান-মার্কিন যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে এক চাঞ্চল্যকর দাবি করেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

তাদের দাবি, সোমবার (৬ এপ্রিল) মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে জাহাজটি পিছু হটে ভারত মহাসাগরের গভীরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ‘ইউএসএস ত্রিপোলি’ (এলএইচএ-৭) নামক একটি হেলিকপ্টার ক্যারিয়ার ও উভচর হামলাকারী জাহাজকে লক্ষ্য করে তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। 


ইরানের সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, হামলার মুখে জাহাজটি তার অবস্থান ত্যাগ করে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে সরে গেছে। তবে এই হামলার সুনির্দিষ্ট সময় বা ভৌগোলিক অবস্থান সম্পর্কে তেহরানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অন্যদিকে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আগেই নিশ্চিত করেছে, প্রায় ৩৫০০ জন কর্মী এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার নিয়ে ‘ইউএসএস ত্রিপোলি’ গত ২৭ মার্চ মধ্যপ্রাচ্য এসে পৌঁছায়।

সময়ের আলো/জোই


  বিষয়:   মার্কিন যুদ্ধজাহাজ  ইউএসএস ত্রিপোলি  ক্ষেপণাস্ত্র হামলা  দাবি  আইআরজিসির  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: