মার্কিন আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ভৌগোলিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই তীব্রতর হচ্ছে বলে মন্তব্য করেছে রাশিয়া।সোমবার (৬ এপ্রিল) ক্রেমলিন বলেছে, ইসলামি প্রজাতন্ত্র

2026-04-07T01:49:16+00:00
2026-04-07T01:49:16+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য : রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১:৪৯ এএম 
সংগৃহীত ছবি
ইরান যুদ্ধ ভৌগোলিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই তীব্রতর হচ্ছে বলে মন্তব্য করেছে রাশিয়া। 

সোমবার (৬ এপ্রিল) ক্রেমলিন বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এখন ‘জ্বলছে’। 

সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্টার সানডে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানকে গালাগাল করে হুমকি দিয়েছেন। 

পোস্টে তিনি বলেছেন, ‘মঙ্গলবার হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।’

ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, রাশিয়া এসব দেখেছে। তবে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চায় না ক্রেমলিন।


পেসকভ বলেন, ‘আমরা লক্ষ করছি ওই অঞ্চলে উত্তেজনার মাত্রা বাড়ছে এবং তা অব্যাহত রয়েছে। প্রকৃতপক্ষে পুরো অঞ্চলটি এখন জ্বলছে। ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন শুরু করা হয়েছে এগুলো তারই অত্যন্ত বিপজ্জনক এবং নেতিবাচক পরিণতি।’ 

তিনি বলেন, এই সংঘাতের ভৌগোলিক পরিধি আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে আমরা সবাই এর ফল ভোগ করছি, যার মধ্যে বিশ্ব অর্থনীতির ওপর পড়া অত্যন্ত নেতিবাচক প্রভাবও রয়েছে।

যুদ্ধে রাশিয়ার অবস্থান যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিপরীতে। তারা ইরানকে প্রযুক্তি ও অস্ত্র সহায়তা দিচ্ছে বলেও অভিযোগ তুলেছে ইসরাইল-যুক্তরাষ্ট্র। রাশিয়া শুরু থেকেই এই আগ্রাসনের বিরোধিতা করে আসছে। তাদের আনুষ্ঠানিক অবস্থান তেহরানের পক্ষে। যদিও ইরানের বাইরে উপসাগরীয় দেশগুলোকেও তারা অস্ত্র যুগিয়ে থাকে। সম্প্রতি উপসাগরীয় দেশগুলোকে দেওয়া রাশিয়ার দেওয়া অস্ত্র ইরানের মাটিতে পড়েছে।
  বিষয়:   ইরান  যুদ্ধ  ভৌগোলিক  অর্থনৈতিক  রাশিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: