নারায়ণগঞ্জেও স্টার সিনেপ্লেক্স

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দর্শকচাহিদা পূরণে ক্রমান্বয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে চালু হচ্ছে নতুন

2026-04-07T03:46:03+00:00
2026-04-07T03:46:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
নারায়ণগঞ্জেও স্টার সিনেপ্লেক্স
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:৪৬ এএম 
সংগৃহীত ছবি
দর্শকচাহিদা পূরণে ক্রমান্বয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে চালু হচ্ছে নতুন নতুন শাখা। সেই ধারাবাহিকতায় আজ নারায়ণগঞ্জে যাত্রা শুরু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের। তবে শুরুতে স্বল্প পরিসরে দুপুর এবং বিকালের দুটি শো চলবে। শিগগিরই পুরোদমে সবগুলো শো চালু হবে। 

প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ঈদুল ফিতরে নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও কিছু কারণে তা সম্ভব হয়ে উঠেনি, এ জন্য দুঃখ প্রকাশ করছি। খানিকটা বিলম্ব হলেও নারায়ণগঞ্জের দর্শকদের দীর্ঘদিনের আকাক্সক্ষা পূরণ করতে পেরে আমরা আনন্দিত। কিছু সীমাবদ্ধতার কারণে আমরা দুটি শো দিয়ে শুরু করছি। কয়েক দিনের মধ্যে সবগুলো শো পুরোদমে চালু হয়ে যাবে।

নারায়ণগঞ্জের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে স্থাপিত হয়েছে এই মাল্টিপ্লেক্স। ৩টি হল রয়েছে এখানে। যার মধ্যে দুটি হলের প্রতিটিতে ১৭৮ আসন এবং ১টি হলে থাকছে ৭৫টি আসন। বরাবরের মতো নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে। 


নতুন নতুন শাখা চালু সম্পর্কে মেসবাহ উদ্দিন বলেন, সুন্দর পরিবেশের পাশাপাশি উন্নত মানের স্ক্রিন, সাউন্ড সিস্টেম সিনেমাকে উপভোগ্য করে তোলে। আমরা শুরু থেকেই এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। বড় শহরগুলোর পর পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও স্টার সিনেপ্লেক্স নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিংমল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুর ১ নম্বর, চট্টগ্রামের বালি আর্কেডে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। 



  বিষয়:   মাল্টিপ্লেক্স  সিনেমা  হল  স্টার  সিনেপ্লেক্স  নারায়ণগঞ্জ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: