ফুলের টবের নিচে হরমুজের চাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক সামরিক হুমকির জবাবে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে

2026-04-07T04:11:58+00:00
2026-04-07T04:11:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ফুলের টবের নিচে হরমুজের চাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:১১ এএম 
সংগৃহীত ছবি
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক সামরিক হুমকির জবাবে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেশটি রসিক ভঙ্গিতে জানায়, গুরুত্বপূর্ণ এই নৌপথের ‘চাবি নাকি হারিয়ে গেছে’।

সোমবার (০৬ এপ্রিল) ইরানের জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস এক পোস্টে এ মন্তব্য করে। 

একই সুরে প্রতিক্রিয়া জানায় দক্ষিণ আফ্রিকায় ইরানের মিশনও। 

তাদের পোস্টে বলা হয়, ‘চাবিটা ফুলের টবের নিচে রাখা আছে, তবে এটি শুধু বন্ধুদের জন্য।’


সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। 

সেই বক্তব্যের প্রতিক্রিয়াতেই তেহরানের পক্ষ থেকে এ ধরনের বিদ্রূপাত্মক মন্তব্য করা হয়েছে।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেন, প্রণালি চালু না করা হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ধ্বংসাত্মক হামলা চালানো হতে পারে। এমনকি বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে। 
  বিষয়:   হরমুজ  প্রণালি  মার্কিন  প্রেসিডেন্ট  ডোনাল্ড  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: