রাজধানী ঢাকাবাসীর জন্য আজ কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। দিনের শুরুতেই আকাশে মেঘের উপস্থিতি দেখা গেলেও দুপুরের আগেই বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যা তাপমাত্রা কমাতে ভূমিকা রাখবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং যেকোনো সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির দেখা মিলতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই বৃষ্টিপাত হলে দিনের তাপমাত্রা কিছুটা নেমে আসতে পারে ফলে গরমের তীব্রতা সাময়িকভাবে কমবে।
আরও পড়ুন
সকাল ৬টার পর্যবেক্ষণ অনুযায়ী, ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ, যা ভ্যাপসা আবহাওয়ার ইঙ্গিত দেয়। তবে গত ২৪ ঘণ্টায় ২ মিলিমিটার বৃষ্টিপাত ইতোমধ্যে কিছুটা শীতলতা এনে দিয়েছে।
এএডি/