৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের পূর্বাঞ্চলে ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য

2026-04-07T09:25:33+00:00
2026-04-07T09:34:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত সৌদি আরবের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৯:২৫ এএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ৯:৩৪ এএম
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের পূর্বাঞ্চলে ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, সব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়। তবে এর ধ্বংসাবশেষ জ্বালানি স্থাপনার কাছাকাছি এলাকায় পড়ে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 


তবে এসব ক্ষেপণাস্ত্র কে বা কারা ছুড়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব একের পর এক হামলার মুখে পড়ছে, এমনটাই বলছে কর্তৃপক্ষ। এসময় শত শত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। এর বেশির ভাগই আকাশে প্রতিহত করা হয়েছে।

এদিকে, তেহরান ইসরায়েলসহ উপসাগরীয় আরব দেশগুলো যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেখানেও হামলা চালিয়েছে।  


/ইউএমএইচ


  বিষয়:   সৌদি আরব  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: