‘ফেসবুকে সমালোচনা অপরাধ নয়’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির দলটির ভোলা পৌরসভার নারী কর্মী সাওদা

2026-04-07T10:17:09+00:00
2026-04-07T10:17:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
শিশির মনির
‘ফেসবুকে সমালোচনা অপরাধ নয়’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:১৭ এএম 
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির দলটির ভোলা পৌরসভার নারী কর্মী সাওদা সুমিকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ফেসবুকে পোস্ট দেওয়া-সমালোচনা করা কোনো অপরাধ নয়। সমালোচনা করতেই পারে।  

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ প্রতিবাদ জানান।


আইনজীবী শিশির মনির ফেসবুক পোস্টে লিখেছেন, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। উপরে যারা নির্দেশ দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হয়েছে। 

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতি উৎসাহী পুলিশ সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নিন। দ্রুত এই বোনকে জামিনের ব্যবস্থা করুন। তার পরিবারের কাছে কৈফিয়ৎ দিন। 


/ইউএমএইচ



  বিষয়:   শিশির মনির 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: