জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডি ৮/এ রোডে অবস্থিত একটি বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।
ডিবি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি তিনি কোন মামলায় বা কী কারণে আটক হয়েছেন। তবে তারা জানিয়েছে, আটককৃত অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।
শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং ধারাবাহিকভাবে এই দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।
তিনি রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।
/ইউএমএইচ