যে অভিযোগে গ্রেফতার শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা আছে। এরমধ্যে একটিতে তাকে গ্রেফতার দেখানো হবে।মঙ্গলবার (৭ মার্চ) সকালে

2026-04-07T11:57:50+00:00
2026-04-07T11:57:50+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
যে অভিযোগে গ্রেফতার শিরীন শারমিন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:৫৭ এএম 
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংগৃহীত ছবি
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা আছে। এরমধ্যে একটিতে তাকে গ্রেফতার দেখানো হবে। 

মঙ্গলবার (৭ মার্চ) সকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, শিরিন শারমীনের বিরুদ্ধে উত্তরা ও বনানী থানায় দুটি মামলা আছে, একটিতে গ্রেফতার দেখানো হবে। এখন পর্যন্ত রিমান্ড চাওয়া হবে কি না সিদ্ধান্ত হয়নি, দুপুরে তাকে আদালতে তোলা হবে। 

শিরীন শারমিনের বিরুদ্ধে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরের আদালতে একটি হত্যা মামলা হয়। মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, সাবেক স্পিকার ও এলাকার সংসদ সদস্য শিরীন শারমিনের নির্দেশে আওয়ামী লীগ নেতা–কর্মীরা তার স্বামী মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করে। মুসলিম উদ্দিন ছিলেন স্বর্ণ ব্যবসায়ী।


এরআগে, সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে শিরিন শারমীনকে গ্রেফতার করে ডিবি। 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর সাবেক স্পিকারকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রংপুরের একটি হত্যা মামলার পলাতক আসামি তিনি। সহিংসতার এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, শিরীন শারমিন চৌধুরী প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ৩০ এপ্রিল। এরপর থেকে টানা চারবার তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি রংপুর-৬ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। জুলাই গণঅভ্যুত্থানের পর ওই বছরের ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন।


/ইউএমএইচ

  বিষয়:   শিরীন শারমিন চৌধুরী  অভিযোগ  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: