সৌদি আরব-বাহরাইনের মধ্যকার ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়

2026-04-07T12:46:01+00:00
2026-04-07T12:46:01+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সৌদি আরব-বাহরাইনের মধ্যকার ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ পিএম 
সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার ব্রিজ। সংগৃহীত ছবি
ইরানের হামলার ভয়ে সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় ‘বাদশা ফাহাদ কসওয়ে’ নামের ব্রিজটিতে যান চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর সৌদি ও বাহরাইন তাদের গুরুত্বপূর্ণ ব্রিজটি বন্ধ করে দিলো।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে তাদের সঙ্গে চুক্তি এবং হরমুজ প্রণালি খুলে দিতে হবে। নয়তো ইরানের বিদ্যুৎ অবকাঠামো ও ব্রিজ লক্ষ্য করে হামলা চালানো হবে। 

তিনি এসময় ইরানিদের এসব অবকাঠামো নিশ্চিহ্ন করে দেবেন বলে মন্তব্য করেছেন। 

এর জবাবে ইরান তাদের বিদ্যুৎকেন্দ্র ও ব্রিজে কোনো হামলা হলে বিধ্বংসী পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। 


২৫ কিলোমিটার দীর্ঘ এ ব্রিজটি সৌদির সঙ্গে দ্বীপরাষ্ট্র বাহরাইনকে যুক্ত করার একমাত্র রাস্তা। এখান দিয়ে প্রতিদিন শত শত যানবাহন সৌদি থেকে বাহরাইন এবং বাহরাইন থেকে সৌদিতে আসে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরান। ফলে যুদ্ধের শুরু থেকেই আরব দেশগুলোকে এর আগুনে পুড়তে হচ্ছে। 

উপসাগরীয় দেশগুলো ইরানের হামলার জবাবে এখনো সরাসরি কোনো ব্যবস্থা নেয়নি। 

তবে জানা গেছে, হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র যদি ব্যবস্থা নেয় তাহলে এতে যুক্ত হবে সংযুক্ত আরব আমিরাত। 


/ইউএমএইচ


  বিষয়:   সৌদি আরব-বাহরাইন  অনির্দিষ্টকাল বন্ধ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: