হবিগঞ্জে লাগামহীন গ্যাস সিলিন্ডারের দাম

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জে সরকার নির্ধারিত দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম আকাশচুম্বী। ১২ কেজির সিলিন্ডারের সরকারি দাম এক হাজার ৭২৮ টাকা

2026-04-07T17:59:17+00:00
2026-04-07T17:59:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে লাগামহীন গ্যাস সিলিন্ডারের দাম
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৫:৫৯ পিএম 
পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার। ছবি : সময়ের আলো
হবিগঞ্জে সরকার নির্ধারিত দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম আকাশচুম্বী। ১২ কেজির সিলিন্ডারের সরকারি দাম এক হাজার ৭২৮ টাকা হলেও বাজারে তা দুই হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা শহরের একাধিক পাইকারি ও খুচরা বিক্রেতা এবং গ্রাহক পর্যায়ে এমন চিত্র দেখা গেছে। 

গ্রাহকরা জানান, সংকটের অজুহাত দেখিয়ে সরকারি নির্দেশ অমান্য করে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার ভিন্ন দামে বিক্রি হচ্ছে। এছাড়া সঠিকভাবে বাজার মনিটরিং না থাকায় কোম্পানি এবং ব্যবসায়ীরা ইচ্ছেমতো গ্রাহকের টাকা হাতিয়ে নিচ্ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে কোম্পানির কাছ থেকে ক্রয় করতে হয়, যার কারণে আমাদেরকেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।


শহরের কোর্ট স্টেশন এলাকার এলাহী ট্রের্ডাসের মালিক শওকত আলী বলেন, মংলা সমুদ্রবন্দর থেকে প্রতিটি সিলিন্ডার ১ হাজার ৭৯০ টাকা দামে ক্রয় করতে হয়। এর সাথে পরিবহণসহ লোড-আনলোড খরচ রয়েছে। পাইকারি বিক্রি করতে হয় ১ হাজার ৮৮০ টাকায়। আর খুচরা পর্যায়ে বিক্রি করা হয় দুই হাজার থেকে ২১০০ টাকায়। আমরা যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৬২ টাকা বেশি দামে যদি কিনতে হয়, তাই অতিরিক্ত দামে বিক্রি করতে হয়।

একই এলাকায় আরেক ডিস্ট্রিবিউটর রহমান এলায়েন্সের ম্যানেজার জানান, আমরা বেক্সিমকো কোম্পানির গ্যাস সিলিন্ডার পাইকারি বিক্রি করি ২ হাজার ৫০ টাকা, ওমেরা কোম্পানির সিলিন্ডার ১ হাজার ৯৫০ টাকা এবং পেট্রোমেক্স কোম্পানির সিলিন্ডার ১ হাজার ৮৩০ টাকা। তিনি আরও বলেন, কোম্পানি থেকে কত দামে ক্রয় করা হয় তা মালিকপক্ষ বলতে পারবে।

এদিকে চৌধুরী বাজার, শায়েস্তানগর ও বাণিজ্যিক এলাকার খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি বিক্রেতারা বেশি দামে বিক্রি করায় আমাদেরকেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

ফরিদ মিয়া নামে এক ক্রেতা বলেন, গতকাল রোববার ওমেরা কোম্পানির ১২ কেজির সিলিন্ডার ক্রয় করেছি ২ হাজার ২৮০ টাকা দামে। একই অভিযোগ করে হাসান মিয়া নামে আরেকজন জানান, বেক্সিমকোর কোম্পানির গ্যাস সিলিন্ডার নিয়েছি ২ হাজার ৪০০ টাকায়।

সময়ের আলো/জোই


  বিষয়:   হবিগঞ্জ  লাগামহীন  গ্যাস সিলিন্ডার  দাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: