বিল পাসের সময় গুম নিয়ে বলায় আইনমন্ত্রীকে থামালেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদে আটটি বিল পাসের কার্যক্রমের মধ্যে গুমের বিচার নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বাড়তি বক্তব্যে ‘আপত্তি ওঠে’ বিরোধী দলীয় নেতার

2026-04-07T20:02:17+00:00
2026-04-07T20:35:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিল পাসের সময় গুম নিয়ে বলায় আইনমন্ত্রীকে থামালেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:০২ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ৮:৩৫ পিএম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদে আটটি বিল পাসের কার্যক্রমের মধ্যে গুমের বিচার নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বাড়তি বক্তব্যে ‘আপত্তি ওঠে’ বিরোধী দলীয় নেতার কাছ থেকে। এক পর্যায়ে তাকে থামিয়ে দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস’ সংশোধন বিল পাসের প্রস্তাব তুলতে গিয়ে আইনমন্ত্রী বলেন, এটি এমন একটি বিল, যে বিলের মধ্যে ক্রাইম এগেইন্স্ট হিউম্যানিটির ডেফিনেশনের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন।

আইনমন্ত্রী বলেন, তারা গুমকে একটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করেছেন। গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর সেটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি।

বিলটি পাস হওয়ার পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান আইনমন্ত্রী বক্তব্যকে ‘অনাহুত’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, এই অংশটা না বললেই ভালো হয়। নির্দিষ্ট সময় যখন আসবে, তখন আলোচনায় আমরা অংশগ্রহণ করব।


জবাবে আইনমন্ত্রী বলেন, বাইরে গুমের বিচার করার ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়ে অনেকে ‘প্রশ্ন তোলার চেষ্টা’ করেছেন। সে কারণেই সরকার এ বিষয়ে ‘কতটা প্রতিশ্রুতিবদ্ধ’ তা তিনি স্পষ্ট করতে চেয়েছেন।

তখন স্পিকার তাকে থামিয়ে দিয়ে বলেন, বাইরে কত লোক কত কথা বলে, আপনি আলোচনা সংসদের বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখবেন।

বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদের ‘এখন নাই’ মন্তব্য করে আইন-বিধি অনুযায়ী উত্থাপিত বিষয় নিয়েই আলোচনা করার কথা বলেন তিনি। এরপর অন্য বিল পাসের কার্যক্রমে এগিয়ে যায় সংসদ।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিল  পাস  গুম  আইনমন্ত্রী  স্পিকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: