দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৭টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল

2026-04-07T20:28:45+00:00
2026-04-07T20:28:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:২৮ পিএম 
সংগৃহীত ছবি
বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৭টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

জানা গেছে, ঝড়ো হাওয়ার কারণে নদী উত্তাল হয়ে গেছে। তাই দুর্ঘটনা এড়াতে রাত ৭টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। চলাচল বন্ধ হওয়ায় দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।  


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   দৌলতদিয়া  পাটুরিয়া  রুট  ফেরি  চলাচল  বন্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: