৮ পাম্প ঘুরেও তেল পাননি জামায়াতের এমপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী বলেছেন, আটটি পাম্প ঘুরেও তেল পাননি, গাড়ি রেখে লোকাল

2026-04-07T23:21:05+00:00
2026-04-07T23:30:18+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়
৮ পাম্প ঘুরেও তেল পাননি জামায়াতের এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:২১ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ১১:৩০ পিএম
সালাহ উদ্দিন আইউবী। সংগৃহীত ছবি
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী বলেছেন, আটটি পাম্প ঘুরেও তেল পাননি, গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে আসতে হয়েছে। অথচ সরকারিভাবে বলা হচ্ছে, তেলের সংকট নেই।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় জ্বালানি তেলের সংকট নিয়ে সংসদে নিজের অভিজ্ঞতা তুলে ধরে এ কথা বলেন তিনি।

সালাহ উদ্দিন বলেন, তেল সংকটের জন্য ভাড়া করা গাড়ি ব্যবহার করতাম এ সংসদে আসার জন্য। ভেবেছিলাম ঢাকায় এসে তেল পাব। আটটি পাম্প ঘুরে তেল না পেয়ে, গাড়ি রেখে–সংসদে এসেছি। 


তিনি বলেন, জ্বালানি মন্ত্রী সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন— বাংলাদেশে তেলের সংকট নেই। আমি আশ্চর্য হয়েছি, কী দেখলাম, আর কী শুনলাম। 

সময়ের আলো/আআ

  বিষয়:   পাম্প  তেল  জামায়াত  সংসদ  সদস্য 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: