তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায়

2026-04-08T00:01:47+00:00
2026-04-08T00:01:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:০১ এএম 
মঙ্গলবার সন্ধ্যায় সুবর্ণচরে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা চালিয়েছে কয়েকজন মোটরসাইকেল চালক। ছবি : সময়ের আলো
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।  

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে নিয়মিত তেল সরবরাহ করা হলেও সন্ধ্যার দিকে তেল শেষ হয়ে যায়। তখনও লাইনে বেশ কিছু মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। তেল শেষ হয়ে গেছে বলায় মোটরসাইকেল চালকেরা অতর্কিতভাবে ফিলিং স্টেশনে হামলা চালায়।  

তিনি আরও জানান, হামলা চালিয়ে তারা ফিলিং স্টেশনের অফিস কক্ষ ভাঙচুর করেন ও লুটপাট করেন। 


চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঘটনার সাথে সাথে ফিলিং স্টেশনে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


  বিষয়:   নোয়াখালী  সুবর্ণচর  তেল  ফিলিং স্টেশন  জ্বালানি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: