ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এক নাটকীয় ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরিকল্পিত ভয়াবহ হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ

2026-04-08T05:17:06+00:00
2026-04-08T05:17:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:১৭ এএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ৫:১৭ এএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
এক নাটকীয় ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরিকল্পিত ভয়াবহ হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে। (সূত্র: আল জাজিরা)

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে কথা বলে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পরিকল্পিত হামলা স্থগিত রাখার অনুরোধ করেছে। সেই প্রেক্ষিতে এবং ইরান হরমুজ প্রণালি নিরাপদভাবে খুলে দিতে রাজি হওয়ায় তিনি দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন।

ট্রাম্প আরও জানান, ইরানের পক্ষ থেকে একটি ১০ দফার শান্তি প্রস্তাব এসেছে, যা একটি সম্ভাব্য সমঝোতার ভিত্তি তৈরি করেছে।

তার দাবি, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তার সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, এই সময়ের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার লক্ষ্যেই দুই সপ্তাহ সময় নেওয়া হয়েছে। ট্রাম্পের ভাষায়, এটি একটি ‘দ্বিমুখী যুদ্ধবিরতি’, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে।


উল্লেখ্য, বুধবারই ছিল ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের শেষ দিন। 

তিনি হুমকি দিয়ে বলেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের হামলা চালানো হবে।

ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্তে চলমান উত্তেজনা সাময়িকভাবে কমেছে। এখন আন্তর্জাতিক মহলের নজর আগামী দুই সপ্তাহের কূটনৈতিক আলোচনার দিকে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ডোনাল্ড  ট্রাম্প  ইরান  শাহবাজ  শরিফ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: