৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বাঞ্চলে নিক্ষেপ করা পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে।বুধবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট

2026-04-08T05:29:14+00:00
2026-04-08T05:29:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:২৯ এএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বাঞ্চলে নিক্ষেপ করা পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে। 

বুধবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক সামরিক মুখপাত্র।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এতে সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। (সূত্র: আল জাজিরা)


এর আগে ইরানের  হামলার আশঙ্কায় বাহরাইনের সঙ্গে সংযোগকারী একমাত্র সড়ক বন্ধ করে দেয় সৌদি আরব। মঙ্গলবার (৭ এপ্রিল) তেহরান সৌদির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে সেগুলো প্রতিহত করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সময় সেগুলোর ধ্বংসাবশেষ জ্বালানি স্থাপনাগুলোর আশপাশে পড়ে। ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।


  বিষয়:   সৌদি  আরব  বিমান  প্রতিরক্ষা  ব্যালিস্টিক  ক্ষেপণাস্ত্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: