জমির নিয়ে বিরোধে হত্যা, জামালপুরে ২ জনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন আবেদীন (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দুই জনকে মৃত্যুদণ্ড ও তিন জনকে

2026-04-08T18:40:44+00:00
2026-04-08T18:40:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জমির নিয়ে বিরোধে হত্যা, জামালপুরে ২ জনের মৃত্যুদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:৪০ পিএম 
জামালপুর জেলা ও দায়েরা জজ আদালত। ছবি : সংগৃহীত
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন আবেদীন (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দুই জনকে মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়েরা জজ মোহাম্মদ নেজাম উদ্দীন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় দেন তিনি।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলা সবুজপুর গ্রামের মো. মোতালেব হোসেন (৩০) ও একই এলাকার মো. রশিদ জামাল (৩২)। এছাড়াও মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, তিন সহোদর মো. আব্দুল লতিফ (৩৮), মো. সুরুজ মিয়া (৫০) ও মো. আব্দুল হামেদ (২৮)। 

এ সময় আদালত দণ্ডপ্রাপ্ত সব আসামিকেই ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। 

রায় প্রদানের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোতালেব হোসেন পলাতক থাকলেও বাকী আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। অপরদিকে মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার মো. আসাদ জামালের ছেলে মো. খোরশেদ আলম (২২) খালাস দেন আদালত।


সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

মামলা বিবরণীতে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২০০৭ সালের ২২ মে রাতে দণ্ডপ্রাপ্তরা একই এলাকার মো. আক্তার হোসেন আবেদীনকে সবুজপুর দাখিল মাদ্রাসা মাঠে ডেকে নিয়ে যায়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে আসামিরা তাকে ছুরিকাঘাত করে আহত করে।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   হত্যা  জামালপুর  মৃত্যুদণ্ড  যাবজ্জীবন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: