ইরাকে কুয়েতি কনস্যুলেটে বিক্ষোভকারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরাকে কুয়েতি কনস্যুলেটে হামলা ও ভাঙচুর চালিয়েছে ইরানপন্থি বিক্ষোভকারীরা। মঙ্গলবার (৭ এপ্রিল) কুয়েতের দিক থেকে ছোড়া রকেট হামলায় তিনজন নিহত

2026-04-08T18:47:22+00:00
2026-04-08T18:55:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরাকে কুয়েতি কনস্যুলেটে বিক্ষোভকারীদের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:৪৭ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ৬:৫৫ পিএম
ইরাকে কুয়েত কনস্যুলেটে হামলা ও ভাঙচুর করে ইরানপন্থীরা। সংগৃহীত ছবি
ইরাকে কুয়েতি কনস্যুলেটে হামলা ও ভাঙচুর চালিয়েছে ইরানপন্থি বিক্ষোভকারীরা। মঙ্গলবার (৭ এপ্রিল) কুয়েতের দিক থেকে ছোড়া রকেট হামলায় তিনজন নিহত হওয়ার পর এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইরাকের নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বসরা শহরের কাছে খোর আল-জুবাইর এলাকায় একটি বাড়িতে রকেট আঘাত হানলে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হন। ধ্বংসস্তূপের নিচে আরও লোক আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানায় পুলিশ।

এ ঘটনার পরই কুয়েতের কনস্যুলেটে হামলা চালিয়ে বিক্ষুব্ধ মানুষ। এ ঘটনার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, কনস্যুলেটের প্রধান গেট বন্ধ থাকলেও তা ডিঙিয়ে ভেতরে ঢুকছে বিক্ষোভকারীরা। এরপর তারা একটি ভবনের ওপর পতাকা ওড়ায়। এ সময় টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ।

কুয়েত কনস্যুলেটে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটাকে কূটনৈতিক নিয়মের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে এবং কূটনৈতিক স্থাপনা রক্ষায় ব্যর্থ হলে তার দায় ইরাকের ওপর বর্তাবে বলে জানিয়েছে।


কুয়েত আরও বলেছে, তারা কোনো আঞ্চলিক সংঘাতের অংশ নয় এবং তাদের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেবে না।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেওয়া ডেডলাইনের শেষ মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেন। এরপর ইরানও এই যুদ্ধবিরতি মেনে নেয়ার কথা ঘোষণা করে। ইরান জানায়, হরমুজ প্রণালী সাময়িকভাবে আবারও খুলে দেওয়া হবে।

সময়ের আলো/আআ



  বিষয়:   ইরাক  কুয়েত  কনস্যুলেট  হামলা  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: