হরমুজের জাহাজে হামলা, মাস পেরোতেই ৩ থাই নাগরিকের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে গত মাসে আক্রান্ত হওয়া থাই পতাকাবাহী সেই বাণিজ্যিক জাহাজের তিন ক্রু প্রাণ হারিয়েছেন। বুধবার ব্যাংককে এক সংবাদ

2026-04-08T18:35:26+00:00
2026-04-08T18:35:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজের জাহাজে হামলা, মাস পেরোতেই ৩ থাই নাগরিকের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:৩৫ পিএম 
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে গত মাসে আক্রান্ত হওয়া থাই পতাকাবাহী সেই বাণিজ্যিক জাহাজের তিন ক্রু প্রাণ হারিয়েছেন। বুধবার ব্যাংককে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকিউ। গত মাসে জাহাজটিতে হামলার পর থেকে তারা নিখোঁজ ছিলেন।

মর্মান্তিক সেই হামলার পর জাহাজটির পেছনের অংশে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। সে সময় ওমান নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ২০ জন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে দীর্ঘ তল্লাশির পর আজ নিখোঁজ তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করল থাই কর্তৃপক্ষ।


বর্তমানে হরমুজ প্রণালিতে আরও নয়টি থাই জাহাজ আটকা পড়ে আছে। উদ্ভূত পরিস্থিতিতে আটকা পড়া জাহাজগুলোর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে চলতি মাসের মাঝামাঝিতে ওমান সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক। এই সংকট নিরসনে তিনি ইরানের সাথে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা নিয়ে আলোচনা করবেন

তবে চলমান এই অস্থিরতার মধ্যেই গত মাসের শেষ দিকে একটি থাই তেলবাহী ট্যাঙ্কার কোনো ধরনের বাধা বা অর্থ পরিশোধ ছাড়াই নিরাপদ এলাকা অতিক্রম করতে সক্ষম হয়েছে। বাকি জাহাজগুলোকেও নিরাপদে ফিরিয়ে আনার বিষয়টিকে এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে থাইল্যান্ড সরকার।সূত্র : রয়টার্স + আলজাজিরা

সময়ের আলো/জোই


  বিষয়:   হরমুজ প্রণালি  জাহাজ  হামলা  নাগরিক  প্রাণহানি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: