মদ খেয়ে ১৫০ মাইল গাড়ি চালালেন অন্ধ ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইংল্যান্ডের এম৬ মোটরওয়েতে মদ্যপ অবস্থায় প্রায় সম্পূর্ণ অন্ধ এক ব্যক্তি ১৫০ মাইল গাড়ি চালিয়েছেন। তার ছিল না ড্রাইভিং লাইসেন্স কিংবা

2026-10-19T11:44:34+00:00
2026-10-19T11:44:55+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মদ খেয়ে ১৫০ মাইল গাড়ি চালালেন অন্ধ ব্যক্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ এএম  আপডেট: ১৯.১০.২০২৬ ১১:৪৪ এএম
ইংল্যান্ডের এম৬ মোটরওয়েতে মদ্যপ অবস্থায় প্রায় সম্পূর্ণ অন্ধ এক ব্যক্তি ১৫০ মাইল গাড়ি চালিয়েছেন। ছবি : সংগৃহীত
ইংল্যান্ডের এম৬ মোটরওয়েতে মদ্যপ অবস্থায় প্রায় সম্পূর্ণ অন্ধ এক ব্যক্তি ১৫০ মাইল গাড়ি চালিয়েছেন। তার ছিল না ড্রাইভিং লাইসেন্স কিংবা গাড়ির বিমা। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ার পর আদালতে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। এ ঘটনায় তাকে ৩৬ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযুক্তের নাম এন্থনি হল। পুলিশ জানায়, গভীর রাতে কার্লাইল শহরের কাছে এম৬ মোটরওয়েতে টহল দেওয়ার সময় একটি ওপেল মেরিনা গাড়িকে বারবার লেন পরিবর্তন করতে দেখেন তারা। সন্দেহ হওয়ায় গাড়িটি থামিয়ে চালককে আটক করেন পুলিশ সদস্যরা। পরে জানা যায়, চালক প্রচণ্ড মদ্যপ এবং প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন।

আদালতে হল জানান, সঙ্গীর সঙ্গে চার বোতল ওয়াইন পান করার পর ব্যক্তিগত দুঃখ-কষ্ট থেকে মুক্তি পেতে স্কটল্যান্ডের উদ্দেশে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। জীবনে কখনো ড্রাইভিং লাইসেন্স না পেলেও দীর্ঘদিন গাড়ি নিয়ে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। তবে ঘটনার দুই বছর আগে প্রায় সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারান তিনি।


কীভাবে এত দূর গাড়ি চালালেন, সেই প্রশ্নের উত্তরে হল জানান, তিনি কেবল আবছা আলো দেখতে পান। তাই একটি বড় ট্রাকের পেছনে গাড়ি চালিয়ে সেটির পেছনের লাল আলো অনুসরণ করছিলেন। তবে লেন ঠিক রাখতে না পারায় পুলিশের নজরে পড়েন তিনি।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, যাত্রাপথে জ্বালানি নিতে একটি পেট্রোল পাম্পেও থেমেছিলেন হল। সেখানকার কর্মীরা তাঁকে জ্বালানি নিতে সাহায্য করলেও তাঁর মদ্যপ অবস্থা কিংবা দৃষ্টিহীনতা নিয়ে কোনো অভিযোগ করেননি।

আদালতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, লাইসেন্স ও বিমা ছাড়া গাড়ি চালানো এবং সঙ্গীর অনুমতি ছাড়া তার গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ স্বীকার করেন হল। আদালত তাকে ৩৬ সপ্তাহের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৯০ দিন মদ থেকে দূরে থাকা এবং পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মদ  ১৫০ মাইল  গাড়ি  অন্ধ ব্যক্তি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: