ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না। ইসলামাবাদে নির্ধারিত বৈঠকের আগে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের

2026-04-08T18:52:12+00:00
2026-04-08T18:52:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:৫২ পিএম 
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না। ইসলামাবাদে নির্ধারিত বৈঠকের আগে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) এ বৈঠক অনুষ্টিত হবার কথা। 

বুধবার (৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং দেশটিতে একটি ফলপ্রসূ ‘রেজিম চেঞ্জ’ ঘটেছে বলে তারা মনে করছে।


তিনি আরও বলেন, ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখা হবে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে মাটির গভীরে থাকা পারমাণবিক উপাদান যেগুলো বি-২ বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো খনন করে অপসারণ করবে।

এছাড়া ট্রাম্প দাবি করেন, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ওপর যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নজরদারি অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ডোনাল্ড  ট্রাম্প  ইরান  ইউরেনিয়াম 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: