প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয়

2026-04-08T18:48:13+00:00
2026-04-08T19:02:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:৪৮ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ৭:০২ পিএম
ড. এ কে এম শামছুল ইসলাম ও প্রণয় ভার্মা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার (৮ এপ্রিল) ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, প্রণয় ভার্মার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এ সাক্ষাতে অংশ নেয়। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় একসঙ্গে অতিবাহিত করেন।


সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক আরও জোরদার করা এবং ভবিষ্যৎ অগ্রগতির বিষয়েও মতবিনিময় করা হয় বলে জানা যায়। 

সময়ের আলো/আরবিএন 




  বিষয়:   প্রধানমন্ত্রী  প্রতিরক্ষা  উপদেষ্টা  ভারত  হাইকমিশনার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: