বাংলাদেশ মেডিকেলের আটতলা থেকে পড়ে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আটতলা থেকে পড়ে সামিয়া নূর (১৫) নামের সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪

2026-10-24T21:30:26+00:00
2026-10-24T21:31:35+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
জাতীয়
বাংলাদেশ মেডিকেলের আটতলা থেকে পড়ে কিশোরীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:৩০ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৯:৩১ পিএম
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আটতলা থেকে পড়ে সামিয়া নূর (১৫) নামের সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

সামিয়া গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর গ্রামের বাসিন্দা। দুই-তিন বছর বয়সে সামিয়াকে দত্তক নেওয়া হয়েছিল। সে নুরুন্নবী ও পারুলকে নিজের বাবা-মা বলে জানত।


সামিয়ার মামা মাসুদ আলম এক গণমাধ্যমকে জানান, তার বোন পারুল জরায়ুর টিউমারের চিকিৎসার জন্য ৫ দিন আগে হাসপাতালে ভর্তি হন। শনিবার দুপুরে তিনি মেয়ের সঙ্গে আটতলার ওয়ার্ডে কথা বলছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত ওয়ার্ডের জানালার ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সামিয়া।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিকাল ৫টা ১৪ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ‘সামিয়ার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   বাংলাদেশ মেডিকেল  কিশোরী  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: