বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, গতিপথ কোনদিকে?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় বা সাইক্লোনে রূপ নিতে পারে। এর প্রভাবে রোববার

2026-10-24T18:39:00+00:00
2026-10-24T18:41:44+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
জাতীয়
বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, গতিপথ কোনদিকে?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৬:৪১ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় বা সাইক্লোনে রূপ নিতে পারে। এর প্রভাবে রোববার থেকে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি শনিবার সকাল ৬টার দিকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে অবস্থান করছিল। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। পরিস্থিতি বিবেচনায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশীদ জানিয়েছেন, লঘুচাপটি আজ বিকালের মধ্যেই নিম্নচাপে এবং রোববারের মধ্যে গভীর নিম্নচাপ থেকে পূর্ণাঙ্গ সাইক্লোনে রূপ নিতে পারে। আবহাওয়ার গতিপথ অনুযায়ী এটি সম্ভবত ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল ঘেঁষে অতিক্রম করবে এবং পরবর্তীতে বিহার-ঝাড়খন্ড হয়ে স্থল নিম্নচাপে রূপ নেবে।

বাংলাদেশ সরাসরি আঘাত না হানলেও এর প্রভাব পড়বে এ দেশের আবহাওয়ায়। রোবাবার থেকে দেশের দক্ষিণাঞ্চল, ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, সিলেট অঞ্চলে বৃষ্টি না-ও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সময়ের আলো/মহু

  বিষয়:   লঘুচাপ  আবহাওয়া  পূর্বাভাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: