ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন।

2026-10-24T15:58:04+00:00
2026-10-24T15:58:04+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
জাতীয়
ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:৫৮ পিএম 
ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। গ্রাফিক : সময়ের আলো
ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৬ জনে।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৪১ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ২৮১ জন, বরিশালে ২৫২ জন, চট্টগ্রামে ২৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৯ জন, রাজশাহীতে ১৪১ জন, ময়মনসিংহে ৭৫ জন, রংপুরে ৫১ জন এবং সিলেটে সাতজন ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩২ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও ১ হাজার ৭২৫ জন।

এর আগে ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ২ হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি হন। ওই বছর এ রোগে মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

অন্যদিকে, ২০২৩ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ডেঙ্গু  মৃত্যু  হাসপাতাল  ভর্তি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: