প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:৩০ এএম
ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। ছবি : সময়ের আলোঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টায়।
সময়ের আলো/এমকে