আজ রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পাইপলাইনের জরুরি লিকেজ মেরামতের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নতুন বাজার থেকে

2026-10-24T07:17:07+00:00
2026-10-24T07:27:09+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
জাতীয়
আজ রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:১৭ এএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৭:২৭ এএম
প্রতীকী ছবি
পাইপলাইনের জরুরি লিকেজ মেরামতের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশের বিভিন্ন এলাকায় গ্যাস পাবেন না গ্রাহকেরা।

শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (২৪ অক্টোবর) বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোহার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লকসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


জরুরি মেরামতকাজের কারণে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাজধানী  এলাকা  ৪ ঘণ্টা  বন্ধ  গ্যাস সরবরাহ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: