বাংলাদেশিদের ভিসা নিয়ে নতুন বার্তা মার্কিন দূতাবাসের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। কোনো মামলায় গ্রেফতার হলে মার্কিন ভিসা বাতিল হয়ে যেতে

2026-10-24T14:56:26+00:00
2026-10-24T14:56:26+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
জাতীয়
বাংলাদেশিদের ভিসা নিয়ে নতুন বার্তা মার্কিন দূতাবাসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। কোনো মামলায় গ্রেফতার হলে মার্কিন ভিসা বাতিল হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে এবারের বার্তায়।

শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেয় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

পোস্টে দূতাবাস জানায়, আপনি গ্রেফতার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।


এর আগে, চলতি মাসেই আরেক বার্তায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, চুরির অপরাধে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার পাশাপাশি দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে।

গত ১০ অক্টোবর নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের ফলে আপনার ভিসা বাতিল হতে পারে এবং আপনি স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন। যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং প্রত্যাশা করে যুক্তরাষ্ট্রে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রের আইন মেনে চলবেন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   বাংলাদেশি  ভিসা  নতুন বার্তা  মার্কিন দূতাবাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: