প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:০১ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ২:০৩ পিএম
পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে প্রতিবছর দিবসটি পালন করা হয়। ছবি : সংগৃহীত আজ ২৪ অক্টোবর, বিশ্ব পোলিও দিবস। পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে প্রতিবছর দিবসটি পালন করা হয়। শিশুদের এ রোগ থেকে সুরক্ষা দিতে টিকাদান কার্যক্রম জোরদার এবং পোলিও সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই দিবসটির প্রধান লক্ষ্য।
পোলিও একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা প্রধানত শিশুদের আক্রান্ত করে। এ রোগের সংক্রমণে স্থায়ী পক্ষাঘাত দেখা দিতে পারে। গুরুতর পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তির মৃত্যুও হতে পারে। তবে, নিয়মিত টিকাদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করতে জন্মের পর নির্ধারিত সময়ে প্রয়োজনীয় টিকা দেওয়া জরুরি। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
রোটারি বাংলাদেশ পোলিও প্লাস কমিটির তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে পোলিও নির্মূলের উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে, কয়েকটি দেশে এখনো এ রোগের সংক্রমণ রয়েছে। তাই বিশ্বকে সম্পূর্ণ পোলিওমুক্ত করতে নিয়মিত টিকাদান কর্মসূচি ও রোগের বিস্তার পর্যবেক্ষণ অব্যাহত রাখা প্রয়োজন।
বাংলাদেশ ২০০৬ সালে পোলিওমুক্ত হিসেবে স্বীকৃতি পাওয়ার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করে। এ অর্জন ধরে রাখতে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি রোগটি সম্পর্কে সচেতনতা বজায় রাখা জরুরি।
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সংশ্লিষ্টদের আহ্বান, কোনো শিশুকেই যেন টিকাদানের আওতার বাইরে রাখা না হয়। নিয়মিত টিকাদান, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মকে পোলিওর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা সম্ভব।
সময়ের আলো/মহু