কবে খুলবে হরমুজ প্রণালি?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আগামী বৃহস্পতিবার বা শুক্রবার সব ধরনের জাহাজ চলাচলের জন্য

2026-04-08T19:26:00+00:00
2026-04-08T19:26:00+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
কবে খুলবে হরমুজ প্রণালি?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : ৩১)
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আগামী বৃহস্পতিবার বা শুক্রবার সব ধরনের জাহাজ চলাচলের জন্য খুলে দিতে পারে ইরান।

দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে যদি যুদ্ধবিরতির একটি কাঠামো চূড়ান্ত হয়, তবে প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হবে।

তবে তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক থাকবে।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি এখনো নাজুক অবস্থায় রয়েছে। 


আমরা স্থায়ী শান্তি চাই। কিন্তু যুক্তরাষ্ট্র যদি একই পথে এগোয়, তাহলে যুদ্ধে ফিরে যেতে ইরানের কোনো ভয় নেই বলেও জানান তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরুর পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেল ও গ্যাস বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়।

তবে যুদ্ধবিরতির অংশ হিসেবে তেহরান ইতোমধ্যে এ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মত হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুনরায় চালু হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে এবং বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসতে পারে।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   যুক্তরাষ্ট্র  যুদ্ধবিরতি  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: