যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে ইরান, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ইরান যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রেসিডেন্ট

2026-04-08T19:32:30+00:00
2026-04-08T19:32:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে ইরান, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:৩২ পিএম 
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সংগৃহীত ছবি
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ইরান যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, ব্রিজ ও তেলক্ষেত্রে হামলা চালিয়ে দেশটিকে অকেজো করে দিতে পারতেন। কিন্তু ইরান যুদ্ধবিরতি চাওয়ায় তিনি তাদের প্রতি ক্ষমা প্রদর্শন করেছেন।

হেগসেথ বলেন, ইরান ব্যাপক চাপের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যদি তারা আমাদের শর্ত প্রত্যাখ্যান করত, তাহলে পরবর্তী টার্গেট হতো তাদের বিদ্যুৎকেন্দ্র, ব্রিজ, তেল এবং জ্বালানি অবকাঠামো। এগুলো ধ্বংস করলে পুনর্গঠন করতে ইরানের কয়েক দশক সময় লাগত। 

তিনি বলেন, ইরানের সরকারের নেতারা বুঝতে পেরেছে চুক্তিই ভালো। দেশটির পুরো অর্থনীতিকে চূর্ণ করার ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছিল। কিন্তু তিনি ক্ষমাকে বেছে নিয়েছেন।


এদিকে গতকাল রাতে ট্রাম্প ইরানে ব্যাপক হামলার হুমকি দেন। তিনি ইরানকে চুক্তি করতে এবং হরমুজ প্রণালী খুলে দিতে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত সময় বেধে দেন। কিন্তু এই সময়সীমা শেষ হওয়ার দুই ঘণ্টা আগে তিনি যুদ্ধবিরতির ঘোষণা দেন।

এরপর ইরানও এটি মানার ঘোষণা দেয়। দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো হামলা চালায়নি।

সময়ের আলো/আআ



  বিষয়:   যুদ্ধ  বিরতি  ভিক্ষা  ইরান  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: