তেল নিয়ে ‘তেলেসমাতি’

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধায় ভোজ্যতেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। তাদের

2026-04-08T20:02:11+00:00
2026-04-08T20:02:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
তেল নিয়ে ‘তেলেসমাতি’
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৮:০২ পিএম 
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন। ছবি : সময়ের আলো
গাইবান্ধায় ভোজ্যতেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে তেল উধাও হয়ে যাচ্ছে, ফলে সরকার নির্ধারিত দামে পণ্যটি পাওয়া যাচ্ছে না এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে শহরের কাচারি বাজার এলাকায় গাইবান্ধা প্রেসক্লাবের সামনে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সামাজিক কর্মী ও সাধারণ ভোক্তারা অংশ নেন। এ সময় বিভিন্ন দাবি-সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এতে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ নির্ধারিত মূল্যে তেল কিনতে পারছেন না।

তারা অবিলম্বে সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করা, বাজারে সক্রিয় সিন্ডিকেট চক্রকে চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বাজার তদারকি জোরদার করা এবং মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


এ ছাড়া নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি বন্ধ এবং ভোজ্যতেল সংরক্ষণে ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করার দাবিও ওঠে।

মানববন্ধনে বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ভোক্তাদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন ক্যাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি কেএম রেজাউল হক, প্রেসক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুন, সহ-সভাপতি খালেদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, সদস্য খায়রুল ইসলাম, ক্যাবের সহ-সভাপতি তবারক হোসেন, সদস্য নিখিল চন্দ্র ও সাংবাদিক মোস্তাকিন জুয়েলসহ অন্যরা।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   গাইবান্ধা  ভোজ্যতেল  কৃত্রিম  সংকট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: