গৌরনদীতে অবৈধ জ্বালানি তেল জব্দ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

লাইসেন্স ছাড়া অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও চড়া দামে বিক্রি করার অভিযোগে গৌরনদীর চর সরিকল গ্রামের ব্যবসায়ী হালিম সিকদারের দোকান

2026-04-08T22:33:00+00:00
2026-04-08T22:33:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গৌরনদীতে অবৈধ জ্বালানি তেল জব্দ
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ পিএম 
অবৈধ জ্বালানি জব্দ করা হয়েছে। ছবি : সময়ের আলো
লাইসেন্স ছাড়া অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও চড়া দামে বিক্রি করার অভিযোগে গৌরনদীর চর সরিকল গ্রামের ব্যবসায়ী হালিম সিকদারের দোকান ও বাড়ি থেকে ৩০০ লিটার ডিজেল, ২০০ লিটার মবিল এবং গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বরিশাল জেলার এনএসআই’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। 

অভিযানের পর হালিম সিকদারকে ভ্রাম্যমান আদালতে তোলা হয়।


গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, হালিম সিকদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি লাইসেন্স না করা পর্যন্ত ওই ব্যবসায়ীর ব্যবসা বন্ধ রাখার জন্য লিখিত মুচলেকা রাখা হয়েছে। 

জব্দকৃত তেল ও গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য স্থানীয় একজন সমাজসেবকের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সময়ের আলো/আরবিএন 





  বিষয়:   জ্বালানি  তেল  মজুদ  গৌরনদী  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: