প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:২৮ এএম আপডেট: ০৯.০৪.২০২৬ ৬:২৯ এএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত ইরানের সাথে কোনো সম্ভাব্য যুদ্ধবিরতি হলেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান হামলা চলমান থাকবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (৮ এপ্রিল) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননজুড়ে ইসরায়েলের ব্যাপক ও প্রাণঘাতী হামলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার এ অবস্থানের কথা জানান।
সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে এবং এই সশস্ত্র গোষ্ঠীকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর এমন সব গোপন আস্তানায় আঘাত হেনেছে যা গোষ্ঠীটি এতদিন নিজেদের জন্য নিরাপদ বলে মনে করত।’
সময়ের আলো/কেএইচও