পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম পাকিস্তান সফর-সংক্রান্ত তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট মুছে দিয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।
তিনি আগে একটি পোস্টে জানিয়েছিলেন, মার্কিন আলোচকদের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য একটি ইরানি প্রতিনিধিদল শিগগিরি পাকিস্তান সফরে যাবে। তবে এই পোস্টটি পরে সরিয়ে দেওয়া হচ্ছে বলা ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে মোগাদ্দামের এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্টটি এখন আর প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে না। মুছে ফেলা পোস্টটির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। পোস্টে বলা হয়েছিল, ইরানের প্রতিনিধিদল আজ রাতে ইসলামাবাদে পৌঁছাবে।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের প্রতিনিধিরা। তবে এ আলোচনা নিয়ে দেশটির মধ্যে সংশয় রয়েছে।
রেজা আমিরি মোঘাদ্দাম জানিয়েছিলেন, আজই (বৃহস্পতিবার) একটি ইরানি প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে এবং সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছিলেন, এই আলোচনা ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
সময়ের আলো/আআ