সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়

2026-04-09T16:52:26+00:00
2026-04-09T16:52:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:৫২ পিএম 
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সময়ের আলো
সিলেট হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু আরিশার বয়স পাঁচ মাস ২১ দিন। আরিশা সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জের বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, শিশুটি জ্বর নিয়ে ৬ এপ্রিল নগরীর শহিদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়। বুধবার তার অবস্থার অবনতি হওয়ায় ওসমানীর আইসিইউতে নেওয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।


এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুইজনে।

এদিকে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ২ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শামসুদ্দিন হাসপাতালে ১৪ জনসহ বিভিন্ন হাসপাতালে ১০১ জন ভর্তি রয়েছেন।

সময়ের আলো/জোই 


  বিষয়:   সিলেট  হাম  শিশু  মৃত্যু  হাসপাতাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: