৩ মাসের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী শিশু সন্তান তাবাসসুমকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মা আরিফা খাতুনের

2026-04-09T16:10:56+00:00
2026-04-09T16:23:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৩ মাসের শিশুকে হত্যার অভিযোগে মা আটক
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:১০ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৪:২৩ পিএম
শিশুকে হত্যার অভিযোগে আটক মা। ছবি : সময়ের আলো
নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী শিশু সন্তান তাবাসসুমকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মা আরিফা খাতুনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় বছর আগে ওই গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফার সাথে মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা গ্রামের কুয়েত প্রবাসী চান মানিক মোল্যার বিয়ে হয়। সন্তান জন্মের পর মাসখানেক থেকে আরিফা তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার আরিফার শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে যে, আরিফা তার শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছেন। নিহতের গলায় শ্বাসরোধের দাগ রয়েছে।

নিহত শিশুর চাচা শামিম মোল্যা জানান, গতকাল আমার ভাই কুয়েত থেকে ফোন করে বলেছিল আজ তারা বাড়িতে ফিরবে। কিন্তু ভোরে খবর পাই ভাতিজিকে হত্যা করা হয়েছে। এখানে এসে দেখি বাচ্চার গলার দুই পাশে গভীর দাগ।


তিনি আরও অভিযোগ করেন, প্রবাসী ভাইয়ের সাথে আরিফার দাম্পত্য কলহ চলছিল। গতকাল রাতে তার পাপিয়া বেগম ফোনে জানিয়েছিলেন যে, আরিফা আর সংসার করতে ইচ্ছুক নন এবং তারা যেন তাদের নাতনিকে নিয়ে যান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে সদর থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   শিশু  হত্যা  মা  আটক  নড়াইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: