পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে তিন যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত

2026-04-09T18:30:29+00:00
2026-04-09T18:30:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:৩০ পিএম 
সংঘর্ষে তিন যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। ছবি : সময়ের আলো
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে তিন যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে মোটরসাইকেল চালকেরা শৃঙ্খলার সঙ্গে পেট্রল নিচ্ছিলেন। তবে দুপুরের দিকে লাইনে দাঁড়ানো নিয়ে রেজওয়ান (২৭) নামে এক যুবকের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয়।

এসময় রেজওয়ান ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে কাওসার (২৫), আরিফ (২৩) ও সিহাব (২২) নামে তিন যুবক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


আহতদের মধ্যে সিহাবের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ঘটনার পরপরই পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   গাইবান্ধা  পলাশবাড়ী  ফিলিং  স্টেশন  তেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: