লরির ধাক্কায় তরুণের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় জাবিন চৌধুরী নামে এক তরুণ নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ভাটিয়ারী শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ

2026-04-09T18:35:40+00:00
2026-04-09T18:35:40+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
লরির ধাক্কায় তরুণের মৃত্যু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৫ পিএম 
জাবিন চৌধুরী। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় জাবিন চৌধুরী নামে এক তরুণ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ভাটিয়ারী শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবিন চৌধুরী মধ্যম ঘোড়ামরা এলাকার বাসিন্দা আনিসুর রহমান চৌধুরীর ছেলে এবং স্থানীয় রোজ গার্ডেন একাডেমি স্কুলের ১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভাটিয়ারী এলাকায় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী লরি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কের ওই অংশে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। চালকদের অসতর্কতা ও অতিরিক্ত গতির কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলাচল করছেন।


নিহতের পরিবার ও এলাকাবাসী ঘাতক লরির চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 

পাশাপাশি ভাটিয়ারীসহ সীতাকুণ্ডের ব্যস্ত সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করারও আহ্বান জানিয়েছেন তারা।

সচেতন মহল বলছে, সড়কে বারবার প্রাণহানির ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এমন দুর্ঘটনা আরও বাড়তে পারে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   চট্টগ্রাম  সীতাকুণ্ড  লরি  ধাক্কা  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: