দৃষ্টি প্রতিবন্ধীর বাড়িঘরে ভাঙচুর

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

সারাদেশ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক দৃষ্টি প্রতিবন্ধীর বাড়িঘরে ভাঙচুর চালিয়ে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী লোকমান মিয়া

2026-04-09T18:38:48+00:00
2026-04-09T18:38:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দৃষ্টি প্রতিবন্ধীর বাড়িঘরে ভাঙচুর
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৮ পিএম 
সংবাদ সম্মেলনে লোকমান মিয়া ও তার পরিবারের সদস্যরা। ছবি : সময়ের আলো
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক দৃষ্টি প্রতিবন্ধীর বাড়িঘরে ভাঙচুর চালিয়ে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী লোকমান মিয়া ও তার পরিবার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মিঠাপুকুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লোকমান মিয়া ও তার পরিবারের সদস্যরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসাহাক আলী ও মোর্শেদ আলম জানান, কয়েকদিন আগে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি লোকমান মিয়ার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাকে গ্রাম ছাড়ার হুমকি দেয়। এ ঘটনায় আসাদ, শাহাবুল, সাজ্জাদ, বক্কর, বাবু, আজিজুর ও ফারুকসহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী লোকমান মিয়া বলেন, অতীতে ভুল পথে থাকলেও বর্তমানে তিনি সৎভাবে জীবনযাপন করছেন। তবে তার দুর্বলতার সুযোগ নিয়ে একটি চক্র বিভিন্ন সময় টাকা দাবি করে আসছে। দাবি পূরণে অপারগতা প্রকাশ করায় তাকে মাদক সংক্রান্ত মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা এবং বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


তিনি আরও জানান, বর্তমানে তিনি নিজের বাড়িতে যেতে পারছেন না এবং চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়রা দাবি করেন, লোকমান মিয়া বর্তমানে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে সম্পত্তি দখলের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি ভুক্তভোগী পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   রংপুর  মিঠাপুকুর  দৃষ্টি  প্রতিবন্ধী  বাড়িঘর  ভাঙচুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: